ভিয়েনা ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

ভোলায় জলদস্যু বাহিনীর প্রধানসহ ২ সদস্য গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • ৪৪ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃভোলায় জেলেদেরকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগের ভিত্তিতে জলদস্যুর বাহিনী প্রধানসহ দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের একটি টিম।

গ্রেফতারকৃতা হলেন,সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের মো. শাহ জাহান ওরফে সাজু মাঝি (৫০),একই ইউনিয়নের মো. নিরব (৩৪) ও ধনিয়া ইউনিয়নের মো. আবুল বশার (৩২)।তাদের  বিরুদ্ধে পূর্বে একাধিক ডাকাতি মামলা ও হত্যা মামলা রয়েছে।এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতি কাজে ব্যবহ্নত ২টি রামদা ও ৬০ হাজার টাকাসহ বেশকিছু দেশীয় অস্ত্র।

বুধবার (২৮ ডিসেম্বর) র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পে এক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানানো হয়।ব্রিফিং শেষে বিকালে তাদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৮ এর লেফটেন্যান্ট মাহমুদ হাসান প্রেস ব্রিফিং এ জানান, গত ১লা ডিসেম্বর জেলার মেঘনা নদীতে ৯টি ট্রলারযোগে মেঘনা নদীতে মাছ শিকারে যাওয়া ৯টি ট্রলারের উপর হামলা চালিয়ে ৯ জেলেকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর অপহৃত জেলেদের পরিবার বিকাশের মাধ্যমে তাদেরকে ২ লাখ ৮ হাজার টাকা মুক্তিপণ দেয়। ৩ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার তুলাতলি এলাকায় অপহৃত জেলেদেরকে নামিয়ে দেয় জলদস্যু দলের সদস্যরা।এ ঘটনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে জলদস্যু দলের প্রধানসহ ২ সদস্যকে গ্রেফতার করা হয়।

প্রেস ব্রিফিং এ আরো জানানো হয়, গ্রেফতারকৃত জলদস্যু সদস্যেদের বিরুদ্ধে পূর্বে একাধিক ডাকাতি মামলা ও হত্যা মামলা রয়েছে। এবং পলাতক অন্যান্য আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় জলদস্যু বাহিনীর প্রধানসহ ২ সদস্য গ্রেফতার

আপডেটের সময় ১০:৩৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২