ভিয়েনা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

পিরোজপুরে বেগম রোকেয়া দিবসে ১০ নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ৩৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: বেগম রোকেয়ার ১৫২ তম জন্ম দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পিরোজপুরের ১০ নারীকে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ পুরস্কার প্রদান করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনের স ালনায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রুহিয়া বেগম হাসি, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেক প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জয়িতা নারীদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। পরে ৫টি বিশেষ ক্যাটাগরিতে ঘাত প্রতিঘাত প্রতিহত করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা এবং নিজেকে সমাজে আর্থিক ভাবে প্রতিষ্ঠিত করার অদম্যতার জন্য ২০২২-২৩ অর্থ বছরে জেলার চুড়ান্ত ভাবে নির্বাচিত ৫জন এবং পিরোজপুর সদর উপজেলার ৫ জন সফল নারীকে জয়িতা সম্মাননা স্মারক ক্রেস্ট, উত্তোরিয় এবং সনদপত্র প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন, জেলার নেছরাবাদ উপজেলা থেকে ব্যবসা ক্ষেত্রে সফল নারী ফারুমা ইয়াসমিন, কাউখালি উপজেলার সফল জননী শোভা রানী বসু. ভান্ডারিয়া উপজেলার শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনকারী নাসিমা আক্তার, নাজিরপুর উপজেলার সমাজ উন্নয়নে শাহরিয়ার ফেরদৌস রুনা এবং নাজিরপুরের নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন জীবন অর্জনকারী কৃপা রানী রায়, সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের কৃষ্ণা কাবেরী হালদার, শংকরপাশা ইউনিয়নের মহাবুবা ইয়াসমিন, টোনা ইউনিয়নের দীপ্তি রানী নন্দি, শিকদার মল্লিক ইউনিয়নের মনিকা পারভীন এবং কদমতলা ইউনিয়নের মারজিয়া আক্তার।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে বেগম রোকেয়া দিবসে ১০ নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান

আপডেটের সময় ০৫:০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২