ভিয়েনা ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

নাজিরপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের ২ কর্মচারীকে মারধর; আটক-২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • ৪৫ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে পল্লী সঞ্চয় দুই কর্মচারীকে মারধরের ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের ভীতর অবস্থিত পল্লী সঞ্চয় ব্যাংকে বসে এ ঘটনাটি ঘটে।

ওই ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মো. মেজবাহ উদ্দিন জানান, ওই দিন দুপুরে তাদের অফিসে ঢুকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ব্যাংকের মাঠ সহকারী মো. শাহ নেওয়াজ (৩২) ও শামসুল হক কাজী (৩৫) এ দু’জনকে মারধর করা হয়। এ সময় অন্যরা ঠেকাতে গেলে হামলাকারীরা তাদের উপরও চড়াও হন। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বেলুয়া গ্রামের ফজলুল হকের ছেলে মো. অহিদুজ্জামান (৪২) ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে মো. শাহীন (৩৫) কে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে মো. শাহিন ওই ব্যাংকের গ্রাহক।

ওই ব্যাংকে থাকা সিসি ক্যামেরা থেকে দেখা গেছে, মো. শাহিন ওই ব্যাংকের মাঠ সহকারী মামসুল হক কাজীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ও শাহ নেওয়াজকে থাপ্পর দেন। পরে অফিসের অন্য কর্মচারীরা তাদের আটক করেন।

উপজেলা নির্বাহী কর্মচারী ডাক্তার সঞ্জীব কুমার দাশ জানান, এ ঘটনার অভিযোগ শুনে অভিযুক্তদের থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের ২ কর্মচারীকে মারধর; আটক-২

আপডেটের সময় ০৭:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২