ভিয়েনা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২ নভেম্বর উপকূল দিবস ও মন্ত্রণালয় গঠনের দাবী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০০:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • ৩৮ সময় দেখুন
পটুয়াখালী প্রতিনিধিঃ ১৯৭০ এর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ও ১২ নভেম্বর উপকূল দিবস ঘোষনার দাবীতে পটুয়াখালীতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ, সহসভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শাহাদাত হোসেন, সদস্য জলিলুর রহমান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম ও মেহেদী হাসান।
এসময় বক্তারা বলেন, দেশের এত সব দিবস থাকলে, উপকূলের জন্য কেন একটি দিবস থাকবে না। যে ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, তাদের কেন স্মরণ করা হবে, তাদের স্মরণে ও উপকূলের উন্নয়নে কেন একটি দিবস হবে না?
বক্তারা আরও বলেন, তিনটি পার্বত্য জেলা নিয়ে মন্ত্রণালয় থাকলে, উপকূলের ১৯ জেলা নিয়ে কেন মন্ত্রণালয় গঠন করা হবে না। ১২ নভেম্বর কে উপকূল দিবস ঘোষণা ও উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবী জানানো হয়।
এ কর্মসূচীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও পটুয়াখালী ইয়ুথ ফোরামের সদস্যসহ জেলা প্রেসক্লাবের সদস্য ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করে।
এছাড়াও ১৯৭০ এর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে সন্ধ্যায় প্রেসক্লাবে আলেচনা সভা ও শহরের সার্কিট হাউজ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করা হবে।
আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১২ নভেম্বর উপকূল দিবস ও মন্ত্রণালয় গঠনের দাবী

আপডেটের সময় ০২:০০:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২