ভিয়েনা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন : ট্রাম্পের রিপাবলিকানরা এগিয়ে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • ৩৯ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ তথা নিম্নকক্ষ এবং সিনেট বা উচ্চকক্ষে মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাভুটি শেষে এখন চলছে গণনা। এর মধ্যে প্রতিনিধি পরিষদ ও সিনেটের কয়েকটি আসনের ফলাফলও চলে এসেছে।

ফলাফলে অনুযায়ী যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচনের পিছিয়ে আছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে এগিয়ে আছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর সবশেষ তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ১৭৯টি আসনের ফলাফল পাওয়া গেছে।

এরমধ্যে বাইডেনের ডেমোক্র্যাটসরা পেয়েছে ৬৬টি আসন। আর ট্রাম্পের রিপাবলিকানরা পেয়েছে ১১৩টি আসন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেতে হবে।

অন্যদিকে উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ১০০টি আসনের মধ্যে কমপক্ষে ৫১টি আসনে জয় পেতে হবে। সিএনএনের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত ডেমোক্র্যাটসরা সিনেটের ৩৮টি আসন এবং রিপাবলিকানরা সমান ৩৯টি আসন পেয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন : ট্রাম্পের রিপাবলিকানরা এগিয়ে

আপডেটের সময় ০৩:১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২