ভিয়েনা ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • ৩১ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে। আজ শৈলকুপা উপজেলার চাঁদপুর ও হরিনাকুন্ডু উপজেলার মথুরাপুর নামক স্থানে পৃথক  এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল মাহবুব (৪০) যশোর জেলার পুলের হাট এলাকার তাপসী ডাঙ্গা গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং নিহত বাপ্পী শেখ (২২) ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, জামালপুর জেলা থেকে জমি চাষ করা ট্রাক্টর কিনে ট্রাকে করে যশোরে যাচ্ছিল জামাল মাহবুব। পথিমধ্যে ঝিনাইদহের শৈলকুপার দুধসর নামক স্থানে পৌছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় জামাল মাহবুব। সেসময় আহত হয় তার সাথে থাকা অপর একজন।
অন্যদিকে সকালে বাড়ি থেকে নসিমন যোগে পাশ্ববর্তি একটি ইটের ভাটায় যাচ্ছিল বাপ্পী শেখ। পথমিধ্যে হরিনাকুন্ডুর মথুরাপুর নামক স্থানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায় সে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আানলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: নাছির উদ্দিন জানান, জামাল ও বাপ্পী হাসপাতালে আসার আগেই মারা গেছে।
এদিকে পৃথক এ ২টি দুর্ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করেছে থানা পুলিশ।

শেখ ইমন/ইবিটাইমস
জনপ্রিয়

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু

আপডেটের সময় ০২:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২