ভিয়েনা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

গাজীপুরের শ্রীপুরে পরকীয়ার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • ৪৪ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: গাজীপুরে প্রকাশ্যে গাছে বেঁধে এক গার্মেন্টস কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে গাজীপুরের সাটিয়াবাড়ি এলাকার স্থানীয় সাইফুলের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দেয়া তথ্য বলছে, প্রেমিকার ফোনে দেখা করতে বাসায় গিয়েছিলেন গার্মেন্টস কর্মী আল-আমিন। বাড়ির মালিক অনৈতিক সম্পর্কের অপবাদে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে। পরে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে বেধে বেদম পিটুনি দেন। পরে গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন।

নিহত আল-আমিনের বাড়ি গফরগাঁওয়ের বারৈইহাটি এলাকায়। সে গাজীপুরে ভাড়া বাসায় থেকে তিনবছর ধরে স্থানীয় ডার্ড কম্পোজিটে চাকরি করতেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গাজীপুরের শ্রীপুরে পরকীয়ার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

আপডেটের সময় ০৩:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২