ভিয়েনা ০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

মোবাইল ব্যবহার করায় মায়ের বকাবকি, ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • ৩৯ সময় দেখুন
ভোলা সদর প্রতিনিধিঃ ভোলায় মোবাইল ফোন ব্যবহার করায় মায়ের বকাবকি শুনে অভিমানে গলায় ফাঁস দিয়ে নাসরিন আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন করেছেন। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
রোববার (৬ নভেম্বর) দিনগত রাতে সদর উপজেলা ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নাসরিন ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে এবং স্থানীয় পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোপাল কুণ্ডু এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা জানান, নাসরিন নিজে একটি মোবাইল ফোন ব্যবহার করতো। পড়াশোনায় সে তেমন মনোযোগী ছিল না। তাঁর বাবা প্রায় এক বছর আগে মারা যায়। তাঁর মা তাকে পড়াশোনার জন্য শাষণ করতেন। কিন্তু সে পড়াশোনায় মনোযোগী না হয়ে সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতেন। এ নিয়ে তাঁর মা তাকে প্রায়ই বকাবকি করতো। ঘটনার দিন রাতেও তাকে মোবাইল ফোন ব্যবহার করায় বকাবকি করে। এসময় সে সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, নাসরিনের সুরতহাল প্রতিবেদন শেষ করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
সিমা বেগম/ইবিটাইমস
জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মোবাইল ব্যবহার করায় মায়ের বকাবকি, ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেটের সময় ১০:২৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২