ভিয়েনা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী প্রধান

বিনামূল্যের প্রশিক্ষণে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • ৪২ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে চলছে বিনামূল্যে কম্পিউটার বেসিক এবং নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ। উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভ্রাম্যমান গাড়িতে বসেই প্রতিদিন ৪০ জন যুবক ও যুব নারী এ প্রশিক্ষণ নিচ্ছেন। দুই মাসের এ প্রশিক্ষণ শেষে দৈনিক দুইশত টাকা হারে তাদের জন্য রয়েছে সম্মানীও। জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের টেকাব দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় চলছে এ প্রশিক্ষণ। এসব প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে  দুই জন প্রশিক্ষকও।

প্রশিক্ষণার্থী ইয়া ইয়া মুগ্ধ ও অনামিকা রাণী বলেন, কম্পিউটার আর নেটওয়ার্কিং বিষয়ে আমাদের তেমন কোনো ধারণা নেই। আশা করছি এ প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারবো।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন জানান, সরকার দেশের বেকার যুবক ও যুব নারীদের বেকারত্ব দূর করণের লক্ষে এ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। দুই মাস মেয়াদী এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা কম্পিউটারের ওপর নিজেদের আরো উন্নতি করে দেশ ও মানুষের স্বার্থে কাজ করতে পারবে এবং নিজেরাও স্বাবলম্বী হতে পারবে।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিনামূল্যের প্রশিক্ষণে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

আপডেটের সময় ০৬:৪৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২