ভিয়েনা ১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে লাশ হলো ছেলে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • ৩৪ সময় দেখুন
ভোলা সদর প্রতিনিধিঃ ভোলায় অসুস্থ বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে হোসেন (২২) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
সোমবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের বাপ্তা পুলিশের দোকান নামক জায়গায় এ ঘটনা ঘটে।
নিহত হোসেন সদর উপজেলা ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড সদুর চর গ্রামের মো. আবুল কালামের ছেলে। আহত ব্যক্তির নাম মো. রাসেল (২৮)। তিনি পরাণগঞ্জ বাজারের ব্যবসায়ী।
পুলিশ প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের স্বজনরা জানান, হোসেনের বাবা আবুল কালাম গত ২ বছর ধরে যক্ষ্মা (টিবি) রোগে আক্রান্ত। তিনি পেশায় একজন রিকশাচালক। রিকশা চালিয়ে সংসারের খরচ জোগাড় করেন।
সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সংসার ও তার চিকিৎসার খরচ জোগাড়ে বেশ হিমশিমে পড়তে হয় তাকে। বাধ্য হয়ে আজ সকালে হোসেন তার বাবার অটোরিকশা নিয়ে রাস্তায় নামেন।
দুপুর ১টার দিকে ভোলা শহর থেকে যাত্রী নিয়ে পরানগঞ্জ বাজার যাওয়ার পথে বিপরীত থেকে দিকে আসা দ্রুতগামী একটি মাহিন্দ্র তার অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই আনোয়ার আরিফ জানান, হোসেন ভোলা ওবায়দুল হক মহাবিদ্যালয়ে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। হঠাৎ তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে গিয়েই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই রিকশায় থাকা মো. রাসেল আহত হোন। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, মাহিন্দ্র গাড়িটি অটোরিকশাটিকে চাপা দিলে উভয় গাড়ি রাস্তার পাশে থাকা পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহত হোসেন ও আহত রাসেলকে হাসপাতালে নিয়ে যায়। তবে এ ঘটনায় মাহিন্দ্রচালকের কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটির তদন্ত চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিমা বেগম/ইবিটাইমস
জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে লাশ হলো ছেলে

আপডেটের সময় ১১:১৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২