ভিয়েনা ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

মনপুরায় বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি, গলায় ছুরি ঠেকিয়ে নিয়েছে সোনা,টাকা ও দলিলপত্র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • ২৭ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় রাতের আঁধারে এক বসত বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় হাজির হাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী জসিম স্বর্ণকারের বসত বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

শুক্রবার (৪ নভেম্বর) দিবাগত রাত ৩ টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের চর যতিন গ্রামের ২ নং ওয়ার্ডের এ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতরা ঘরের টিনের বেড়া কেটে দরজার ছিটকিনি খুলে ঘরে ঢুকে জসিম স্বর্ণকারের স্ত্রীর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে ১ ভরি ওজনের সোনার চেইন, কানের দুল ও জমির দলিলপত্র লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।

ডাকাতির ঘটনার বর্ননা দিতে গিয়ে জসিম স্বর্ণকারের স্ত্রী জানান, ব্যবসায়িক কাজে আমার স্বামী ঢাকায় রয়েছেন। গত রাতে আমি দুই বাচ্চাসহ ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলাম। রাত ৩ টার দিকে ঘরের দরজা খোলার শব্দে আমার ঘুম ভাঙে। আমি কে কে বলে চিৎকার করলে আমার গলায় বড় একটি ছুরি চেপে ধরে ডাকাতরা। আমি স্বজোরে চিৎকার করলে আমার গলা কেটে মেরে ফেলার হুমকি দেয় তারা। এসময় তারা আমার গলা থেকে সোনার চেইন ছিঁড়ে ও কান থেকে দুল খুলে নিয়ে যায়। এবং আমাদের ঘরে থাকা সোকেচ ও আলমারি ভেঙে নগদ এক লক্ষ টাকা ও জমির দলিল পত্র লুট করে নিয়ে যায়। পরে আমার ডাকচিৎকারে পাশের ঘরে থাকা শশুর-শাশুড়ি ছুটে আসলে ২/৩ জনের ডাকাত দল ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়।

তবে ডাকাতদের সকলের মুখ ঢাকা থাকায় অন্ধকারে কাউকে চেনা যায়নি বলে জানিয়েছেন ওউ গৃহকর্ত্রী। রাতেই তাৎক্ষনিক ফোন করে মনপুরা থানায় অভিযোগ জানানো হয়েছে। সকালে মনপুরা থানা থেকে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এবং এব্যাপারে মনপুরায় জিডি করবেন বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইদ আহমেদ জানান, বাড়ি ডাকাতির ঘটনা শুনেছি। থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মনপুরায় বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি, গলায় ছুরি ঠেকিয়ে নিয়েছে সোনা,টাকা ও দলিলপত্র

আপডেটের সময় ০৯:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২