ভিয়েনা ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

‘বিএনপি নির্বাচনকে ভয় পাচ্ছে’ -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • ২৯ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন,‘ বিএনপি নির্বাচনকে ভয় পায়, তাই তারা নির্বাচনে আসতে চাচ্ছে না। আর এ জন্য বিভিন্ন অযুহাত দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। কেননা, তাদের রাজনৈতিক জন্ম বন্ধুকের নল দিয়ে’। শুক্রবার (০৪ নভেম্বর) সকালে জেলার নাজিরপুরের শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠীতে ব্রীজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। তাই তারা জাতীয় পতাকার মতো পবিত্র বস্তুর সাথে লাঠি বা লোহার রড ব্যবহার করে মানুষকে মারধর করছে। বিএনপির এ নৈরাজ্য সৃষ্টির কারনে তারা আজ দেশের মানুষের কাছে ঘৃনিত। আগামীতে তারা আরো জন বিচ্ছন্ন হবে’।

ওই ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় দাস, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ।

উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া জানান, উপজেলার সাতকাছিমা হয়ে শ্রীরামকাঠীর সড়কের ভীমকাঠী খালের উপর এলজিইডির উদ্যোগে ১ কোটি ৭৯ লক্ষ টাকা ব্যায়ে আরসিসি গার্ডার ব্রিজ নির্মান করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘বিএনপি নির্বাচনকে ভয় পাচ্ছে’ -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেটের সময় ০৮:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২