ভিয়েনা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল

বিএনপির সমাবেশ: বরিশালে পরিবহন ধর্মঘট, চলছে না লঞ্চ-স্পিডবোটও

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • ৪৬ সময় দেখুন

বরিশাল প্রতিনিধি: বাস ও থ্রি হুইলার চলাচল বন্ধের পাশাপাশি হঠাৎ করে সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ সব কটি রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে শুক্রবার (৪ নভেম্বর) সকালে বাস ও থ্রি হুইলার চলাচল বন্ধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন থ্রি হুইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস। তিনি বলেন, পাঁচ দফা দাবি নিয়ে থ্রি হুইলার চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। যতক্ষণ এই দাবি মানা না হবে–কোনো যানবাহন চলাচল করবে না। পাশাপাশি বাস চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে। কারো উসকানিতে নয়, নিজেদের দাবি আদায়ে রাস্তায় নেমেছেন বলে জানান পরিবহন শ্রমিকরা।

এদিকে, লঞ্চ চলাচল বন্ধের বিষয়ে মা‌লিক স‌মি‌তি কিছু না জানালেও শ্রমিকরা জানান, ভোলায় আওলাদ নামক এক‌টি লঞ্চে গতকাল হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে লঞ্চ চলছে না।

নদীবন্দর কর্মকর্তা জানান, বৃহস্পতিবার ভোলা বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও সকাল থেকে হঠাৎ করে সব অভ্যন্তরীণ রুটে লঞ্চ বন্ধ ঘোষণা করা হয়েছে। কী কারণে হঠাৎ এমন ঘোষণা–মালিকপক্ষ কিছুই জানায়নি। বলেন, ঢাকা-বরিশাল রুটের লঞ্চ চলাচল করবে কি না, বিকেলে জানাতে পারব। এছাড়া সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ৫ নভেম্বর পর্যন্ত ভোলা-ব‌রিশাল নৌরুটে যাত্রীবা‌হী স্পিডবোট চলাচ‌ল বন্ধ করে দিয়েছেন মা‌লিকরা।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থে‌কে ব‌রিশাল থে‌কে দে‌শের সব স্থা‌নে মাইক্রোবাস চলাচল বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ ব‌রিশাল জেলা মাইক্রোবাস মালিক স‌মি‌তির সদস‌্য মো. ফ‌রিদ ব‌লেন, রাত ১২টার পর থে‌কে ব‌রিশাল থে‌কে সব স্থানে মাইক্রোবাস চলাচল বন্ধ করা হ‌য়ে‌ছে। একই সঙ্গে দে‌শের কো‌নো স্থান থে‌কে ব‌রিশা‌লে মাইক্রোবাস আস‌বে না। ৫ ন‌ভেম্বর পর্যন্ত মাইক্রোবাস বন্ধ থাক‌বে

এদিকে একের পর এক পরিবহন সেক্টরে হঠাৎ ধর্মঘট ডাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিবহন বন্ধের বিষযে বিএনপি নেতারা বলেন, শনিবার (৫ নভেম্বর) ব‌রিশালে দলের বিভাগীয় গণসমাবেশের কারণেই বাস, মাইক্রোবাস, লঞ্চ ও স্পিডবোট বন্ধ করা হয়ে‌ছে।

বিএন‌পির নেতারা বলেন, কোনো কিছুতেই ব‌রিশালের গণসমাবেশে জনস্রোত ঠেকানো যাবে না। প্রয়োজনে নেতাকর্মী ও সাধারণ মানুষ হেঁটে, সাইকেলে, ট্রলার ও নৌকায় চেপে আসবেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপির সমাবেশ: বরিশালে পরিবহন ধর্মঘট, চলছে না লঞ্চ-স্পিডবোটও

আপডেটের সময় ০৬:০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২