ভিয়েনা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

কাউখালীতে অটোচাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • ৩০ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে অটো চাপায় মো. জাবেদ হোসেন (০৭) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত জাবেদ উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তা নিবাসী সৌদি প্রবাসী মো. ইমাম হোসেনের ছেলে। সে উপজেলার পারসাতুরিয়া রহমানিয়া আশরাফুল উলুম মাদরসার প্রথম শ্রেনির ছাত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাসপাতাল সড়ক এলাকায়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানান গেছে, ওই দিন সকালে ওই মাদরাসা ছাত্র তার ফুফু বাড়ী উপজেলার হাসপাতাল সড়কের বাড়িতে বেড়াতে আসে। ওই দিন বিকালে বাসার সামনে হাসপাতাল সড়কে রাস্তা পারাপাড়ের সময় সে দৌড় দিলে একটি অটো রিক্সা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর অঅহত হয়। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পথে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ছোয়া বিশ্বাস জানান, তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে প্রেরণ করলে বরিশাল যাওয়ার পথেই শিশুটি মারা যায়।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক অটো চালকটিকে আটক করা হয়েছে। এ সময় এর চালক দৌড়ে পালিয়ে যায়। তবে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালীতে অটোচাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেটের সময় ০৮:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২