ভিয়েনা ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

ইন্দুরকানীতে জমি নিয়ে মামলার বিরোধে ভাগ্নের হাতে মামা খুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • ৩৭ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধের মামালার জেরে ভাগ্নের হাতে মামা মো. খালেক হাওলাদার (৭০)কে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়ানের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খালেক হাওলাদার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের মৃত হাচেন আলী হাওলাদারের ছেলে। আর হত্যার সাথে জড়িত ভাগ্নে মনজুরুল আকন (৩৫) সদর ইউনিয়ানে ভবানীপুর গ্রামের আ. সত্তার আকনের ছেলে।

নিহত খালেকের ভাইরপো বাচ্চু হাওলাদার জানান, জমিজমা সংক্রান্ত বিষয় ভাগ্নে মনজুরুলের সঙ্গে মামা খালেকের আদালতে মামলা চলে আসছিল। এরই জেরে ওই দিন সকালে মামা খালেককে বাসা থেকে ডেকে নিয়ে মনজুরুল তার বাড়ির সামনে পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করে। নিহত খালেক অবসরপ্রাপ্ত পশু চিকিৎসক ছিলেন।

ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: এনামুল হক জানান, ঘটনার সঙ্গে জরিত থাকার অভিযোগে ভাগ্নে মনজুরুলকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দুরকানীতে জমি নিয়ে মামলার বিরোধে ভাগ্নের হাতে মামা খুন

আপডেটের সময় ০৭:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২