ভিয়েনা ০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • ৪৩ সময় দেখুন

ওমরা হজ্ব পালন শেষে ডাক্তার ছেলের কাছে বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হন বাবা,মা ও ভাই

আন্তর্জাতিক ডেস্কঃ  অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় দৈনিক বাংলা ট্রিবিউন। পত্রিকাটি জানায় নিহতরা সম্প্রতি সৌদি আরবে ওমরা হজ্ব পালন শেষে ভ্রমণ ভিসায় অস্ট্রেলিয়া গিয়েছিলেন। নিহত ব্যক্তিদের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়।

গত রবিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ক্যানবেরার পশ্চিমের কপিনস ক্রসিং সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হচ্ছেন- সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের শহীদুল ইসলাম (৬১), তার স্ত্রী রাজিয়া সুলতানা (৫৪) ও তাদের ছেলে রনি (২১)।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের আরেক ছেলে আনোয়ার জাহিদ। তিনি বর্তমানে ক্যানবেরা হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন আনোয়ার জাহিদ। কপিনস ক্রসিং সড়কে অন্য একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আনোয়ার জাহিদ পেশায় একজন চিকিৎসক। তিনি পরিবারের বড় ছেলে। তার বাবা শহীদুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা এবং মা রাজিয়া সুলতানা ছিলেন একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক। নিহত ছোট ছেলেকে নিয়ে তারা হজ পালন শেষে ভ্রমণ ভিসায় অস্ট্রেলিয়া গিয়েছিলেন।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

আপডেটের সময় ০৫:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২