ভিয়েনা ০৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

একাই ৬ আসনে জিতে ইতিহাস গড়লেন ইমরান খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • ৪৩ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: জাতীয় পরিষদ নির্বাচনে একাই ছয় আসনে জিতে ইতিহাস গড়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

রোববার (১৬ অক্টোবর) পাকিস্তানের জাতীয় পরিষদের (এনএ) ছয় আসনে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এআরআই জানিয়েছে, রোববার নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফলে এমন চমক দেখান ইমরান খান। এরমধ্য দিয়ে ইমরান খান ইতিহাস গড়েছেন বলেও প্রতিবেদনে জানায় সংবাদমাধ্যমটি।

পেশাওয়ার, মার্দান, চারসাদ্দা, ফয়সালাবাদ, করাচি ও নানকানা সাহিবে উপনির্বাচনে জয়ী হন পিটিআই চেয়ারম্যান। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, মোট ৮টি আসনে নির্বাচন হয়। এরমধ্যে ৭টিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইমরান খান। ছয়টিতেই জয়ী হয়েছেন তিনি।

অনানুষ্ঠানিক ফলাফলে বলা হয়েছে, পিটিআই এনএ-৩১ পেশাওয়ার, এনএ-২২ মার্দান, এনএ-২৪ চারসাদ্দা, এনএ-১০৮ ফয়সালাবাদ, করাচির এনএ-২৩৯ কোরাঙ্গি ও এনএ-১১৮ নানকানা সাহিব-২ এ জয়ী হয়েছেন ইমরান খান। এসব আসনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের পরাজিত করেন তিনি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

একাই ৬ আসনে জিতে ইতিহাস গড়লেন ইমরান খান

আপডেটের সময় ০৫:২৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২