ভিয়েনা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করায় ৭ জেলের অর্থদণ্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • ৮১ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার লালমোহনের মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৭ জেলেকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে লালমোহনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল-নোমান এ অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, উপজেলা মৎস্য অফিসের মা ইলিশ রক্ষা অভিযানে মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুসের নেতৃত্বে মেঘনা নদী থেকে বুধবার সকালে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে হাজির করলে ম্যাজিষ্ট্রেট প্রত্যেক জেলেকে আড়াই হাজার টাকা করে মোট ১৭ হাজার ৫ শত টাকা  জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আজগর, মো. ইব্রাহিম, আব্দুল বারেক, মো. করিম, রুবেল মাঝি, মো. মনির ও মো. রাজিব। এরা সকলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামারের খাল এলাকার বাসিন্দা।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করায় ৭ জেলের অর্থদণ্ড

আপডেটের সময় ০৮:২৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২