ভিয়েনা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক

নাজিরপুরে মা, বোন ও ভাইকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • ৬৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে মা বোন ও ভাইকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী মা লহ্মী রানী ভক্ত, ছোট বোন স্বপ্না ভক্ত। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছোট ভাই কলেজ শিক্ষক স্বরুপ ভক্ত। ভুক্তভোগী স্বরুপ ভক্ত উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তের ছেলে।

তিনি অভিযোগ করে বলেন, তার বড় ভাই তাপস ভক্ত পিতার সম্পত্তি আত্মসাৎ করতে পিতার জাল স্বাক্ষর দিয়ে উইল করে নিতে চেষ্টা করেন। এ বিষয়টি আমি (স্বরুপ) আদালতে জবাব দাখিল করলে বড় ভাই তাপস ভক্ত উইলের মামলাটি গোপনে তুলে নেন। বাড়ির ও বিভিন্ন জমি দখল করে তার নিজস্ব বাহিনী দিয়ে ঘের তৈরী করে মাছের চাষ করছে। এ নিয়ে মা ও ছোট বোন প্রতিবাদ করলে তাদেরও বিভিন্ন সময় মারধর করে। এর জের ধরে গত বুধবার (০৫ অক্টোবর) সকালে আমি এর প্রতিবাদ করলে ভাই ও তার ভাড়াটিয়া বাহিনী আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। এ সময় মা আমাকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা মা লহ্মী রানী ভক্ত ও ছোট বোন স্বনা ভক্ত তাদের মারধরের অভিযোগ করেন।

এ ব্যাপারে জানতে থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ভাইদের মধ্যে মারধরের ঘটনার খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো।

এ বিষয়ে জানতে অভিযুক্ত তাপস ভক্তের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, তার মা ও বোন ছোট ভাইর পক্ষে অবস্থান নিয়ে আমাকে সামজিকভাবে হেয় করতে এমন অভিযোগ দিচ্ছেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে মা, বোন ও ভাইকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেটের সময় ০৫:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২