ভিয়েনা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

মঠবাড়িয়া জাপা নেতার পায়ের গোড়ালি কেটে ফেলেছে প্রতিপক্ষরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • ৩৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাফিকুল ইসলামকে (৪৫) কুপিয়ে বাম পা বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে মঠবাড়িয়া আদালত যাওয়ার পথে প্রতিপক্ষরা তাঁকে কুপিয়ে পা কেটে ফেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে আহত শফিকুল মোটর সাইকেলে করে মঠবাড়িয়া আদালতে যাচ্ছিলেন। উপজেলার মাঝেরপুল এলাকার ফরাজী বাড়ির সামনে কয়েক জন ব্যক্তি মাহেন্দ্র থেকে নেমে শফিকুল ইসলামকে মোটর সাইকেল থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে
কুপিয়ে দু’পা জখম করেন। এতে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলেন। এ ছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করা হয়। আহত শফিকুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফেরদৌস ইসলাম বলেন, শফিকুল ইসলামে বাঁ পায়ের গোড়ালি ধারালো অস্ত্রের কোপে কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঠবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. ইব্রাহিম বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এঘটনায়  মামলা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মঠবাড়িয়া জাপা নেতার পায়ের গোড়ালি কেটে ফেলেছে প্রতিপক্ষরা

আপডেটের সময় ০১:৫৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২