ভিয়েনা ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

রাশিয়ার স্কুলে বন্দুক হামলায় শিক্ষার্থীসহ নিহত ১৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • ৩৮ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলায় সাত শিক্ষার্থীসহ ১৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ২১ জন। রুশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসি ও রয়টার্স।

রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৬০০ মাইল পূর্বে ইজহেভস্ক শহরে একজন বন্দুকধারী ওই হামলা চালিয়েছে। হামলার পরে অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। কী কারণে ওই হামলা করা হয়েছে তা এখনও নিশ্চিত নয়। হামলার পরে বন্দুকধারী গুলি চালিয়ে আত্মহত্যা করেন। হামলার সময় স্কুলটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী এবং ৮০ জন শিক্ষক ছিলেন।

রুশ গণমাধ্যমে জানানো হয়েছে, হামলায় নিহতদের মধ্যে সাতজন শিক্ষার্থী এবং বাকি ছয়জন স্কুলটির শিক্ষক ও স্টাফ। জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।

বিভিন্ন গণমাধ্যমে ঘটনাস্থলের কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো স্কুলের ভেতরে ধারণ করা হয়, যেখানে হামলা চালানো হয়েছে।

একটি ভিডিওতে দেখা গেছে, স্কুলের মেঝেতে রক্ত পড়ে আছে। স্কুলটি ইজহেভস্ক শহরের কেন্দ্রে অবস্থিত। শহরের বাসিন্দা প্রায় সাড়ে ছয় লাখ। এরইমধ্যে স্কুলটি থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Tag :
জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাশিয়ার স্কুলে বন্দুক হামলায় শিক্ষার্থীসহ নিহত ১৩

আপডেটের সময় ০৬:৩১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২