ভিয়েনা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

ভোলায় শপিং শেষে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • ৩৫ সময় দেখুন

সিমা বেগম, ভোলা সদর প্রতিনিধিঃ বন্ধুর সঙ্গে শপিং শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জগন্নাথ (জবি) বিশ্ববিদ্যালয়ের শাকিল (২১) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাঁর বন্ধু সুমন আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের মাদরাসা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মাছ বোঝাই একটি পিক-আপ শাকিলের মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল জেলার সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামের মো. ফখরুল ইসলামের ছেলে৷ সে গতবছর ভোলা সরকারি কলেজ থেকে বাণিজ্য শাখায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চলতি বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছিলেন।

ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় স্থানীয়রা ঘাতক পিক-আপটি আটক করেছেন। তবে গাড়িটির চালক ও হেলপার পালিয়ে গেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধু সুমনের সঙ্গে শপিং শেষে মোটরসাইকেল যোগে শাকিল বাড়ি ফিরছিল। মোটরসাইকেলটি বাড়ির কাছাকাছি গিয়ে পৌঁছালে পেছন থেকে মাছ বোঝাই একটি পিক-আপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় শাকিল ও সুমন মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত্যু ঘোষণা করেন। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুমন বাড়ি ফিরেছেন।

নিহত শাকিলের চাচাতো ভাই জহির জানান, শাকিল গতবছর ভোলা সরকারি কলেজ থেকে বাণিজ্য শাখায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। চলতি বছর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছেন। কয়েকদিন পর তাঁর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শনিবার বন্ধু সুমনের সঙ্গে শপিং শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

তিনি আরো জানান, সুমন মোটরসাইকেলটি চালিয়েছিলেন। শাকিল গাড়িটির পেছনে বসা ছিল। বেপরোয়া গতি নিয়ে পেছন থেকে পিক-আপ গাড়িটি মোটরসাইকেলটিকে চাপা দিয়েছিল।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, স্থানীয়রা ঘাতক পিক-আপটি আটক করতে পারলেও গাড়িটির চালক পালিয়ে যাওয়ায় চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় শপিং শেষে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

আপডেটের সময় ১১:২৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২