ভিয়েনা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

নাজিরপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৮:২০ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • ৩৯ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে প্রাপ্তি হালদার মিকা (১৫) নামের এক স্কুল ছাত্রীর আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২১ সেপ্টেম্বর) উপজেলা মাটিভাঙ্গা বাজারের তাদের ভাড়া গৃহে। ওই স্কুল ছাত্রী উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের স্কুল শিক্ষক কিশোর হালদারের মেয়ে এবং উপজেলার মাটিভাঙ্গা হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী। তার পিতা উপজেলার বুড়িখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ওই স্কুল ছাত্রীর পিতা জানান, তিনি ওই দিন সকালে তার দুই কন্যার সাথে নাস্তা খেয়ে স্কুলের উদ্দেশ্যে বের হন। স্কুল থেকে ওই দিন দুপুরে নাজিরপুর এসে মুঠোফোনে মেয়ের আত্মহত্যার খবর শুনেন।

তিনি আরো জানান, তার মা (স্ত্রী) মিলি হালদার একজন স্বাস্থ্য কর্মী। তিনি অসুস্থতার কারনে ভারতে চিকিৎসায় গেছেন। তার ছোট মেয়ে মিকি তার বড় মেয়ে মিকার আত্মহত্যার বিষয়টি আমাকে জানায়। তবে কি কারনে আত্মহত্যা করেছে তার জানা নেই।

থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আলী রেজা জানান, ওই স্কুল ছাত্রীকে তাদের ভাড়া বাসার আড়ার সাথে ওড়না দিয়ে গলায় দেয়া অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। শুনেছি তার সাথে একটি ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। এর জের ধরে হয়তো পারিবারিক বা অন্য কোন কারনে আত্মহত্যা করতে পারে। তবে ময়না তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারন নিশ্চিত হওয়া যাবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

আপডেটের সময় ০৫:২৮:২০ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২