ভিয়েনা ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

পিরোজপুরে ৫৭৮ টি মন্দিরে অনুষ্ঠিত দুর্গাপূজায় থাকবে সিসিটিভি ও নিছিদ্র নিরাপত্তা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • ৩৩ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলায় ৫৭৮ টি মন্দিরের এবারের দুর্গাপূজা উদযাপিত হবে। ৭টি উপজেলায় সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বৃহৎ দুর্গোৎসবকে সার্বজনীন করতে সর্বাত্বক নিছিদ্র নিরাপত্তার বলয় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান ও
পুলিশ সুপার মো. সাঈদুর রহমান। একই সঙ্গে প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষনিক সিসি টিভি ক্যামেরার আওতায় নিবিড় পর্যবেক্ষনে রাখার জন্য গুরুত্বারোপ করেছেন তারা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বের) জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায় এ তথ্য জানান, সভাপতি পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

এসময় তারা আরও বলেন, নাজিরপুর উপজেলার তিনটি ইউনিয়নের দুর্গম এলাকায় সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যাবস্থা চালুসহ আইন- শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।

জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) মুনিরা পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান।

সভায় বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে প্রতিটি পূজা মন্ডপে স্বেচ্ছাসেবক, পর্যাপ্ত সুপেয় পানি, করোনা ভাইরাস এড়াতে মাস্ক ও সেনিটাইজার রাখা বাধ্যতামূলক করা হযেছে।

এছাড়াও পুলিশ, আনসার, র‌্যাব ও গোয়েন্দা সদস্যদের নজরদারি বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।এছাড়াও সভায় জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন দপ্তর প্রধান, ব্যবসায়ীক নেতৃবৃন্দ, জেলা ও বিভিন্ন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, দুর্গাপূজা উদ্ধসঢ়;যাপন উপলক্ষে মন্ডপে আগত ভক্তদের আহার্য বাবদ মন্ডপ প্রতি ৫০০ কেজি হারে সর্বমোট ২৮৯ মে.টন ত্রাণ (চাল) বরাদ্দ দিয়েছে সরকার। যা জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রত সময়ে পৌছে দেয়া হবে ।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে ৫৭৮ টি মন্দিরে অনুষ্ঠিত দুর্গাপূজায় থাকবে সিসিটিভি ও নিছিদ্র নিরাপত্তা

আপডেটের সময় ০৫:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২