ভিয়েনা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

হবিগঞ্জে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • ৫২ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ঘরে ঢুকে এক নারীকে জবাই করে হত্যার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত নারীর নাম আয়েশা আক্তার পলি (৩০)। তিনি ওই গ্রামের সৌদিআরব প্রবাসী আক্তার মিয়ার স্ত্রী।

চুনারুঘাট থানার (ওসি) মো. আলী আশরাফ বলেন, বাড়িতে যাতায়াতের একটি রাস্তা নিয়ে ওই গ্রামের গাবরু মিয়ার সাথে সৌদি প্রবাসী আক্তার মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এনিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমাও রয়েছে। শুক্রবার গাছ থেকে পেয়ারা পাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ গাবরু মিয়ার ছেলে মাসুক মিয়া (৩০) ও মামুন মিয়াসহ (২০) আত্মিয় স্বজনরা পলি আক্তারের ঘরে ঢুকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে পুলিশ। ওসি জানান, মরদেহ চুনারুঘাট থানায় রয়েছে। সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হবে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস

জনপ্রিয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

আপডেটের সময় ০৭:৩১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২