ভিয়েনা ০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

ডাকাতদের ছোড়া গুলিতে ২ পুলিশ সদস্যসহ আহত ৪

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • ৩৫ সময় দেখুন

পুলিশ ও স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো ডাকাতদল

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ও স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়েছে ডাকাতদল। এসময় ডাকাতের ছোড়া গুলিতে পুলিশের দুই সদস্য সহ আহত হয়েছে ৪ জন।

সোমবার দিবাগত রাত দুইটার দিকে লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার গভীর রাতে ৫ থেকে ৬ সদস্যের একটি ডাকাতদল পৌরগোজা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় তারা আজিজ মাষ্টারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি চালায়। তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশ কে জানালে টহল পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এসময় ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশের এএসআই তারেক, কনস্টেবল সিরাজুল, স্থানীয় দুলাল সরদার ও ইউসুফ নামের এক মোটরসাইকেল চালক গুলিবদ্ধ হন। পরে পুলিশ ও স্থানীয়রা ডাকাত দলকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

পটুয়াখালী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অপরাধ) আহমাদ মাঈনুল হাসান জানান, দুষ্কৃতকারীদের হামলায় পুলিশের দুই সদস্য সামান্য আহত হয়েছেন। ধারনা করা হচ্ছে এটি গুলির আঘাত। অপরাধীদের ধরতে পুলিশ ইতিমধ্যে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস

জনপ্রিয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডাকাতদের ছোড়া গুলিতে ২ পুলিশ সদস্যসহ আহত ৪

আপডেটের সময় ০৪:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২