ভিয়েনা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • ৪০ সময় দেখুন

গোপালগঞ্জ প্রতিনিধি: জেলার মুকসুদপুরে প্রবাসী আজিজুর রহমান হত্যা মামলার আসামী হাবিবুর রহমানকে মৃত্যুদন্ড প্রদান করেছে আদালত। এছাড়া তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এ মামলার অপর দুই আসামীকে খালাস দেয়া হয়েছে। আসামী হাবিবুর রহমান পলাতক রয়েছেন।

মঙ্গলবার গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের মোতালেব মির্জার ছেলে হাবিবুর রহমান ওরফে হাবু। অন্যদিকে, খালাস পাওয়া আসামীরা হলেন- নিহত আজিজুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম ওরফে তাপসী এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভজনদী গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আলী মিয়া।

মামলার বিবরনে জানা গেছে,  কুয়েত প্রবাসী আজিজুর রহমানের স্ত্রী রাবেয়া বেগমের সাথে হাবিবুর রহমানের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানার পর আজিজুর রহমান দেশে আসেন। এরপর বিভিন্ন সময় আজিজুর রহমানের সাথে মোবাইল ফোনে হাবিবুর রহমানের কথা হয়। একপর্যায়ে হাবিবুর রহমান তার বাসায় আজিজুর রহমানকে দাওয়াত দেন। পরে, ২০০৭ সালের ১৮ মার্চ ফরিদপুরের ভাঙ্গায় হাবিবুর রহমানের বাসায় যাওয়ার পথে মুকসুদপুরের দিগনগরে পৌঁছালে স্ত্রীর প্রেমিক হাবিবুর রহমান ও তার লোকজন আজিজুর রহমানকে শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন ১৯ মার্চ গম ক্ষেত থেকে আজিজুরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওইদিনই নিহতের পিতা সরাব আলী বাদী হয়ে পুত্রবধু রাবেয়া বেগম ওরফে তাপসী ও তার পরকীয়া প্রেমিক হাবিবুর রহমান এবং মুকসুদপুর উপজেলার ভজনদী গ্রামের আলী মিয়াকে আসামী করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে, দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারক রায় ঘোষনা করেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

আপডেটের সময় ০৩:৫৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২