ভিয়েনা ০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে – এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • ৬০ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাই হবে বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প। শেখ হাসিনা সরকারের আমলে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।এই সরকারের আমলে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৩ বছরে সাড়ে ৪ গুণ বৃদ্ধি পেয়েছে।

সোমবার সকালে লালমোহন উপজেলায় বহুমুখী দূর্যোগ আশ্রয়ন (এম,ডি,এস,পি) প্রকলের আওতায় এলজিইডি লালমোহনের বাস্তবায়নে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে মমতাজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,আজিজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তারাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৫টি বহুমুখী একাডেমিক ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরো বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল নিজেদের আখের গুছিয়েছে। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে নিয়ে গেছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে । তারা যদি অপরাজনীতি না করতো, তাহলে দেশ আরো এগিয়ে যেতো।

লালমোহন উপজেলা প্রকৌশলী রাজীব সাহার সভাপতিত্বে এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, এলজিইডি উপসহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, ৯৭নং মমতাজিয়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে – এমপি শাওন

আপডেটের সময় ০৪:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২