ভিয়েনা ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • ৪৭ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধিঃ ঝরেপড়া রোধ ও উপস্থিতি বৃদ্ধিকল্পে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চরফ্যাশন উপজেলার ১৯নং দক্ষিণ শিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এ সময় অনুষ্ঠানে দরিদ্র শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ, ক্ষুদে ডাক্তার সক্রিয়করণ ও স্টুডেন্ট কাউন্সিল সক্রিয় করুন কর্মসূচী পালন করা হয়।

সোমবার দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেচারাম দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান। আরোও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. অহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ.কে.এম মোসলেউদ্দিনসহ শিক্ষক, অভিভাবক, স্কুল ম্যানেজিং কমিটি সদস্য, ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্তানের নৈতিক চরিত্র গঠন ও আনুষ্ঠানিক শিক্ষায় অভিভাবক হিসেবে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি, যাকে গুরুত্ব দিয়ে শিক্ষার মান তৈরি করা গেলে আরো বাস্তবমুখী ও গুণগত মানের হয়ে উঠবে সন্দেহ নেই। জন্মের পর শিশুকে শত প্রতিকূলতা পেরিয়ে মা-ই কথা বলতে, পথ চলতে শেখান। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকাই অপরিসীম। প্রাথমিক শিক্ষা হচ্ছে একটি শিশুর সুদীর্ঘ পথ-পরিক্রমার প্রারম্ভিক ধাপ। মায়ের হাত ধরে গুটিগুটি পায়ে যখন একটি শিশু প্রথমবারের মতো বিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখে, তখন শুরু হয় তার নতুন জগতে পথচলা। আর এই নতুন পথচলাকে আরো মসৃণ করতে একজন মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

আপডেটের সময় ০৪:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২