ভিয়েনা ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর আফগানিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান শফিকুরের পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের

প্রিন্স চার্লস বৃটেনের রাজা তৃতীয় চার্লস নির্বাচিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • ৬৪ সময় দেখুন

রাণী দ্বিতীয় এলিজাবেথের পুত্র চার্লস-কে আনুষ্ঠানিকভাবে বৃটেনের রাজা হিসেবে ঘোষণা করা হয়েছে

ইউরোপ ডেস্কঃ ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি ও ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়েছে লন্ডনের সেইন্ট জেমস’স প্রাসাদে ব্রিটিশ রাজকীয় জাঁকজমক ও আড়ম্বরে পরিপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে গত শনিবার (১০ সেপ্টেম্বর) এই ঘোষণা দেওয়া হয়।

রাণী এলিজাবেথের মৃত্যুর সাথে সাথেই চার্লস স্বাভাবিক নিয়মে ব্রিটেনের রাজা হয়ে যান। এখন থেকে তিনি রাজা তৃতীয় চার্লস হিসেবে পরিচিত হবেন।রাজ-পরিষদে অনুষ্ঠিত শনিবারের প্রক্রিয়াটি রাজা হিসেবে তার আনুষ্ঠানিক ঘোষণা মাত্র। ইতিহাসে এই প্রথমবারের মত তাঁর রাজা হওয়ার ঘোষণাটি ব্রিটিশ টেলিভিশনে সম্প্রচারিত হল।

এর আগে, শুক্রবার, রাষ্ট্রপ্রধান হিসেবে দেওয়া তার প্রথম ভাষণে চার্লস তার প্রয়াত মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথকে “ডার্লিং মামা” (প্রিয় মা) হিসেবে সম্বোধন করেন।

৭৩ বছর বয়সী চার্লস ব্রিটিশ সিংহাসনে আরোহণ করা প্রবীণতম রাজা। তিনি বলেন, তিনি সেভাবেই “আনুগত্য, শ্রদ্ধা ও ভালবাসা” নিয়ে দায়িত্বপালন করবেন, যেভাবে তার মা সাত দশকেরও বেশি সময় ধরে, ৯৬ বছর বয়সে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত করে গিয়েছেন।

বাকিংহাম রাজপ্রাসাদ থেকে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে শোকার্ত জাতির উদ্দেশ্যে শুক্রবার চার্লস বলেন, “আজীবন সেবার সেই প্রতিশ্রুতিই আপনাদের সকলের কাছে আমি আজ নবায়ন করছি।” তিনি আরও বলেন, এলিজাবেথের মৃত্যু “হারানোর এক অপরিসীম বেদনা” নিয়ে এসেছে। এই বলে তিনি তার মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রাজা বলেন যে তিনি তার মায়ের দৃষ্টান্ত অনুসরণ করবেন। তিনি বলেন, “রাণী যে অবিচল নিষ্ঠা সহকারে দায়িত্ব পালন করেছেন, এখন আমিও, ঈশ্বর আমার জন্য বাকি যে সময়টা রেখেছেন, তার পুরোটা জুড়ে, আমাদের দেশের মূলে থাকা সাংবিধানিক আদর্শগুলো সমুন্নত রাখতে আমাকে নিয়োজিত রাখার পবিত্র শপথ নিচ্ছি”।

কবির আহমেদ/ ইবিটাইমস

জনপ্রিয়

বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রিন্স চার্লস বৃটেনের রাজা তৃতীয় চার্লস নির্বাচিত

আপডেটের সময় ০৪:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২