ভিয়েনা ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

রংপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নবজাতকসহ ৩ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • ৪৮ সময় দেখুন

রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ খারুভাজ সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় নবজাতকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অ্যাম্বুলেন্স চালক নীলফামারী কুমড়ার মোড় এলাকার আল আমিন (৩৫), অ্যাম্বুলেন্সের যাত্রী ডোমার কচুয়া চড়কডাঙ্গী এলাকার রফিকুল ইসলাম (৪০) ও ডোমার চিলাহাটির রশিদুল ইসলামের ৩ দিনের নবজাতক ছেলে।

এ ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নীফামারী ডোমারের মশিয়ার রহমান (৬০), ওলিমা বেগম (৫৬), মোছলেমা বেগম (৩০), আসাদুল ইসলাম (২৪), দেলোয়ার আক্তার (৩৪), রশিদুল ইসলামকে (৩৬) উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাস ভাই ভাই পরিবহন। রোববার সকাল সাড়ে ৮টায় বাসটি তারাগঞ্জ খারুভাজ সেতু এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা নীলফামারী থেকে রংপুরের দিকে আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কি কারণে এ দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে তার কারণ জানার চেষ্টা চলছে।

রংপুর/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রংপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নবজাতকসহ ৩ জনের মৃত্যু

আপডেটের সময় ০৮:১৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২