ভিয়েনা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

আবেদন করলে বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াবে সরকার-আইনমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • ৫১ সময় দেখুন

বাংলাদেশ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মীয়-স্বজনরা আবেদন করলেই, নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপার্সন এর মুক্তির মেয়াদ আবারও বাড়ানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক।

গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের যুগ্ম জেলা ও দায়রা জজ ও সমপর্যায়ের বিচার কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বাংলাদেশের বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে সরকারের নির্বাহী ক্ষমতায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধি করা হবে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন,”আমরা তাদের আবেদনের অপেক্ষায় আছি। আবেদন করলে অবশ্যই মুক্তির মেয়াদ বৃদ্ধি করা হবে।”

এখানে উল্লেখ্য যে,বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশ সরকার ২০২০ সালের ২৫ মার্চ তারিখে এক নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়ার কারাবাস ছয় মাসের জন্য স্থগিত করে। দুর্নীতির দুটি মামলায়, কয়েকবার শর্তসাপেক্ষে তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়, বিশেষ আদালতে পাঁচ বছরের কারাদণ্ডের পর,বেগম খালেদা জিয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর থেকে,  গুলশানের বাসায় অবস্থান করছেন ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আবেদন করলে বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াবে সরকার-আইনমন্ত্রী

আপডেটের সময় ১২:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২