ভিয়েনা ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু

সিআইডির গাড়ির চাপায় ঔষধ কোম্পানির কর্মী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • ৬৫ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে ক্রিমিনাল ইনভেস্টি গেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পুলিশের গাড়ির ধাক্কায় মো: সোহাগ (২৮) নামের এক ঔষধ কোম্পানির কর্মী নিহত হয়েছে।

বুধবার (০৭ সেপ্টেম্বর) রাতে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, বুধবার বিকেলে নাজিরপুর থেকে সিআইডি পুলিশের একটি গাড়ি পিরোজপুরে যাওয়ার পথে উপজেলা স্বাস্থ্য কমপেক্স এর সামনে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরের মেশ গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র এবং সে ঔষধ প্রস্তুতকারী কোম্পানি ‘দি একমি ল্যবরেটারিজ লি: এর ডেলিভারি এ্যসিস্ট্যান্ট (ডিএ) হিসেবে নাজিরপুরে কর্মরত ছিলেন।

জানা যায়, গত বুধবার বিকেলে নাজিরপুর থেকে সিআইডি পুলিশের একটি গাড়ি পিরোজপুরে যাওয়ার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সোহাগকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা আহত সোহাগকে উদ্ধার করে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে তার মৃত্যু হয়।

দি একমি ল্যবরেটারিজ লি: এর পিরোজপুরে কর্মরত সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার মো. মনির হোসেন সোহাগের মৃত্যু নিশ্চিত করে জানান, সোহাগ বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপেক্স এর সামনে থেকে হেঁটে যাওয়ার সময় সিআইডি পুলিশের পিকআপ ভ্যানটি তাকে পিছন দিয়ে ধাক্কা দেয় এবং সে মাটিতে পড়ে যায়। এরপর শরীরের বাম পাশের উপর দিয়ে গাড়িটি সোহাগকে চাপা দেয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির চালক এ সময় অন্য একজনকে চালানো শিখানো কালে এ দূর্ঘটনাটি ঘটে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিআইডির গাড়ির চাপায় ঔষধ কোম্পানির কর্মী নিহত

আপডেটের সময় ১২:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২