ভিয়েনা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু

অবৈধ মজুদ ১২’শ বস্তা সার জব্দ, জরিমানা আদায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • ৩৬ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহব্যাপী কৃত্তিম সার সংকটের মধ্যে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে এক লাখ কুড়ি হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ১২’শ বস্তা সার জব্দ করা হয়েছে। দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদাণ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমীন আক্তার সুমী।

ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, কিছু সাধু ব্যবসায়ী রাসায়নিক সারের অবৈধ মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টির চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার হাটগোপালপুরে অভিযান  চালানো হয়। এ সময় সার ব্যবসায়ী রফিকুল ইসলামের গোডাউন থেকে ৮’শ বস্তা ও অন্য একটি দোকান থেকে ৪’শ বস্তা ডিএপি, টিএসপি ও ইউরিয়া সার জব্দ করা হয়। এ অপরাধে ব্যবসায়ী কৃষ্ণ গোপাল দত্তকে ১ লাখ ও কামরুল জোয়ার্দ্দারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত সার সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের কাছে বিক্রির জন্য ডিলার ও সাব-ডিলারদের মাঝে সরবরাহ করা হয়। কৃষকরা জানিয়েছেন, ঘরে সার থাকতেও কতিপয় ডিলার সার দিচ্ছে না। আবার বেশি দাম দিলে সার দিচ্ছে। এখন সারের ভরা মৌসুম। জমিতে সার দিতে না পারলে ধানের ক্ষতি হবে। জেলার শৈলকুপা, হরিণাকুন্ডু, মহেশপুর ও কোটচাঁদপুরের সাব ডিলাররা সার নিয়ে কারসাজি করছে বলে অভিযোগ উঠেছে। আবার অনেক সার ডিলার গ্রামের বাজার ঘাটে ব্যবসা না করে শহরে বসে সার বিক্রি করছেন। শৈলকুপায় এমন অভিযোগ সবচেয়ে বেশি।

ঝিনাইদহ সার ডিলার মালিক সমিতির সভাপতি হাজী জাহাঙ্গীর  বলেন, সারা জেলায় মোট ডিলার আছে ৭৩ জন। এসব ডিলারের আবার সাব ডিলার আছে ৬৫৭ জন। সাব ডিলাররা মুলত কৃত্তিম সার সংকট সৃষ্টির জন্য কৃষকদের মাঝে পেনিক সৃষ্টি করছে। তাছাড়া জেলায় কোন সারের সংকট নেই। হাজী জাহাঙ্গীর আরো জানান, জেলার ৬ উপজেলায় কথিত সার সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের সহায়তায় অভিযান চালানো হচ্ছে।

শেখ ইমন/ইবিটাইমস

জনপ্রিয়

চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অবৈধ মজুদ ১২’শ বস্তা সার জব্দ, জরিমানা আদায়

আপডেটের সময় ০১:১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২