ভিয়েনা ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু

ভোলায় প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
  • ৪১ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনের বাত্তিরখাল মৎস্য ঘাট এলাকার মেঘনা নদী থেকে প্রায় ১কোটি ২০ লক্ষ  টাকার  ২৯ হাজার মিটার নিষিদ্ধ পাই জাল জব্দ করা হয়েছে। মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলার মঙ্গলসিকদার ইউনিয়নের বাত্তিরখাল মৎস্য ঘাটে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়।

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক মো: আনিসুর রহমান তালুকদারের নেতৃত্ব র‌্যাব, পুলিশ ও কোস্টগার্ড এ যৌথ অভিযান পরিচালনা করেন। মঙ্গলসিকদারের বাতিরখাল এলাকা থেকে এসব জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক মো: আনিসুর রহমান তালুকদার জানান, এসব পাই জালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে। বিশেষ করে জাটকার (ছোট ইলিশ) বেশি ক্ষতি হয়। প্রতিটি জালের দৈর্ঘ ২৯ থেকে ৩০ হাজার মিটার ও প্রস্থ ১৫ থেকে ২০ ফুট। নিষিদ্ধ এসব জাল মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি করে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাতউল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

আপডেটের সময় ১২:২৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২