ভিয়েনা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৬:০২ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • ৪৩ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদী থেকে উদ্ধার হওয়া মরদেহ ভারতীয় নাগরীকের বলে দাবি করেছে পুলিশ। লাশের পকেটে পাওয়া নাগরিক সনদ ও ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তার নাম দ্বিজরাজ ঘোষ। সে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের পশ্চিম জাম্বুরা এলাকার রাসিক ঘোষের ছেলে। পুলিশের ধারনা কেউ তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় শায়েস্তাগঞ্জ পৌরসভাধীন রেলওয়ে ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। এর আগে খোয়াই নদীর রেলওয়ে ব্রিজের পিলারের কাছে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এবং সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল।

উদ্ধার হওয়া লাশের পকেট থেকে ভারতীয় নাগরিক সনদ, ড্রাইভিং লাইসেন্স এবং ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোরশেদ আলম বলেন, আমরা খবর পেয়ে খোয়াই নদী থেকে লাশটি উদ্ধার করেছি। লাশের পকেটে ভারতীয় নাগরিক সনদ ও ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে। আমরা উর্ধতন কর্তৃপক্ষেরকে বিষয়টি অবগত করেছি। উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত পেলে বিজিবির মাধ্যমে লাশটি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবো।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়

হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০২:২৬:০২ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২