ভিয়েনা ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু

নাজিরপুরে মৎস্য মন্ত্রীর গাড়ি বহরে দূর্ঘটনায় আ’লীগের সাত নেতা-কর্মী আহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • ৫৮ সময় দেখুন

পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে মৎস্য ও  প্রাণিসম্পদ মন্ত্রীর গাড়ির বহরে থাকা মোটর সাইকেল দূর্ঘটনায় আওয়ামীলীগের সাত নেতা-কর্মী আহত হয়েছেন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ফায়েক শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রুহিতলা বুনিয়া নামক স্থানে। আহতরা হলেন-উপজেলার বানিয়ারী গ্রামের মোতালেব হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৪২), দিঘীরজান গ্রামের রমনী মজুমদারের ছেলে অনুপ মজুমদার (২২), সোহরাব শেখের ছেলে মুক্তা শেখ (৪০), বরইবুনিয়া গ্রামের তামজেদ শেখের ছেলে মামুন শেখ(৩০), আফতাব শেখের ছেলে এমাদুল শেখ (৩২), আ: সমেদ শেখের ছেলে তৌকির আহম্মেদ শেখ (৩৫), যুগিয়া গ্রামের আ: হাকিম শেখের ছেলে ফায়েক শেখ (৪৫)।

ওই গাড়ির বহরে থাকা প্রত্যক্ষদর্শী ও আহতদের সেবার কাজে থাকা উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার জানান, ওই দিন সকাল ১১টার দিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম ঢাকা থেকে সড়ক পথে নাজিরপুরে ফিরছিলেন। তাকে নিয়ে নেতা-কর্মীরা আসার পথে উপজেলার রুহিতলা বুনিয়া নামক স্থানে ওই দূর্ঘটনা ঘটে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে মৎস্য মন্ত্রীর গাড়ি বহরে দূর্ঘটনায় আ’লীগের সাত নেতা-কর্মী আহত

আপডেটের সময় ০১:০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২