ভিয়েনা ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু

রাশিয়ার পূর্বাঞ্চলে সামরিক মহড়ার জন্য পৌঁছেছে বিদেশি সৈন্য

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • ৩৬ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলে যৌথ সামরিক মহড়া চালাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রওনা দেওয়া সৈন্যরা সেখানে পৌঁছেছে। চীনও এ মহড়ায় অংশ নেবে। মস্কো ও পশ্চিমাবিশ্বের দেশগুলোর মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে তারা এমন মহড়া চালাতে যাচ্ছে। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ বেলারুশ, ভারত, মঙ্গোলিয়া ও সিরিয়াসহ ক্রেমলিনের বন্ধুপ্রতিম দেশগুলোর সৈন্যরা এ সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে।

তথ্য অনুযায়ী, আগামী ১ ও ৭ সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এ মহড়া অনুষ্ঠিত হবে। মহড়াটি ওখতস্ক সাগর ও জাপান সাগরের জলসীমার পাশাপাশি  রাশিয়ার পূর্বাঞ্চলের সাতটি সামরিক প্রশিক্ষণ এলাকাজুড়ে চালানো হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৫০ হাজারেরও বেশি সৈন্য এবং ১৪০ টি বিমান ও ৬০ টি জাহাজসহ সামরিক সরঞ্জামাদির ৫,০০০ ইউনিট ভস্তক-২০২২ নামের এ সামরিক মহড়া চালাবে।

এতে আরও বলা হয়, মহড়ায় অংশ নিতে যাওয়া সৈন্যরা রাশিয়ার একেবারে পূর্বাঞ্চলে অবস্থিত সার্গেইয়েভস্কি প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছেছে এবং তারা প্রস্তুতি নেওয়া ও তাদের অস্ত্র গ্রহণের কাজ শুরু করেছে।

এ সামরিক মহড়ায় অংশগ্রহণ করতে যাওয়া প্রত্যেক দেশ থেকে কত সৈন্য আসছে সে ব্যাপারে মস্কো কিছু বলেনি।

এদিকে, মার্কিন পররাষ্ট্র বিভাগ বলেছে, চীন ও রাশিয়ার মধ্যে উষ্ণ সম্পর্ক বৈশ্বিক নিরাপত্তার ক্ষতি করছে। তবে, ওয়াশিংটন এ সামরিক মহড়ার ব্যাপারে কোন বক্তব্য দেয়নি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাশিয়ার পূর্বাঞ্চলে সামরিক মহড়ার জন্য পৌঁছেছে বিদেশি সৈন্য

আপডেটের সময় ০৪:৪৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২