ভিয়েনা ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু

লালমোহনে ভোক্তা অধিকারের অভিযান, ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • ৪৯ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এর উদ্যোগে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান কর্তৃক লালমোহন পৌরশহরের মহাজনপট্টি এলাকায় বিভিন্ন চাউলের আড়তে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।

অভিযানের খবর পেয়ে তড়িঘরি করে কতিপয় চাউল ব্যবসায়ী চাউলের ক্রয় ভাউচার খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন এবং মূল্য তালিকায় দাম কমিয়ে দেন। এসময় মূল্য তালিকা না থাকা, ক্রয় ভাউচার না থাকা, মূল্যে কারসাজি, প্রভৃতি  ভোক্তা অধিকার বিরোধী কাজ করা  ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে মেসার্স তুহিন ট্রেডার্সকে ৫ হাজার টাকা, মেসার্স হান্নান ট্রেডার্সকে ২ হাজার টাকা, মেসার্স নাহার ভান্ডারকে ২ হাজার টাকা, মেসার্স মেহেদী স্টোরকে ২ হাজার টাকা ও মেসার্স শাহ এন্টার প্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

চাউল ব্যবসায়ীরা জানান চাউলের বাজার এখন পড়তির দিকে তাই তারা আগের বেশি দামের চাউল কম দামে বিক্রয় করে লোকসান দিচ্ছেন। তারা আরও জানান, চাউলের বাজার অস্থির হওয়ার পেছনে মিল মালিকেরা দায়ী, তারাই মূল্য কারসাজি করেন ও ক্রয় ভাউচার দেন না।  ব্যবসায়ীরা আরও জানান বর্তমানে বাজারে বেচাকেনাও কম।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার এর পক্ষ থেকে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এছাড়াও উপস্থিত ব্যবসায়ীদের  দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়।

জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ভোক্তা অধিকারের অভিযান, ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেটের সময় ০১:৫৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২