ভিয়েনা ০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

পররাষ্ট্রসহ ৭ মন্ত্রীর অপসারণ দাবি নতুনধারার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • ৩৬ সময় দেখুন

ঢাকা থেকে হাফিজা লাকীঃ দেশের ভাবমূর্তি-অর্থনীতি-দায়িত্ব পালনে গাফলতি ও দুর্নীতির অপরাধে পররাষ্ট্রসহ ৭ মন্ত্রীর অপসারণ দাবি করেছেন নতুনধারা নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।

২২ আগস্ট সকাল ১০ টায় মতিঝিলস্থ একটি হোটেল থ্রী স্টার-এ নতুনধারা ঢাকা মহানগর দক্ষিণ শাখা পূর্ণগঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত দাবি জানান।

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, উন্নয়নের নামে আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে বর্তমান সরকারের একটি বড় অংশ। এরা অর্থ পাচার করছে, ছাত্র-যুব-জনতাকে পথে বসিয়েছে, এরা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে, এদের অপরাধে-দুর্নীতিতে অতিষ্ট মানুষরা থানা হাজতে আত্মহত্যা করছে; এমন পরিস্থিতিতে পররাষ্ট্র, খাদ্য, বাণিজ্য, স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডি, পরিকল্পনা এবং বিদ্যুৎ-জ¦ালানি প্রতিমন্ত্রীকে অনতিবিলম্বে অপসারণ করা হবে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের অন্যতম বুদ্ধিমান কাজ। কারণ, এই ৭ মন্ত্রী তাদের স্ব স্ব মন্ত্রণালয়ে তো অবশ্যই তাদের নির্বাচনী এলাকাতেও দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাদের ব্যর্থতার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি-বিদ্যুৎ- তেল-গ্যাস সংকট, অর্থনৈতিক মন্দা, সারাদেশে অব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে।

প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, জাতীয় ধর্মধারার আহবায়ক কবি মানিক চক্রবর্তী, ঢাকা মহানগর দক্ষিণ এনডিবির যুগ্ম আহবায়ক রুবেল আকন্দ, হাবিবুল্লাহ খান প্রমুখ। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নতুন প্রজন্মের প্রতিটি প্রতিনিধি মন্ত্রী-এমপি-সচিব-আমলাদের অপরাধ-দুর্নীতি দেখতে দেখতে ক্লান্ত। তারা রাষ্ট্রের প্রতিটি স্তরে নীতি-আদর্শ-সততা দেখতে চায়; আর এজন্য নীতিবান নেতৃত্বর পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারিদের মধ্যেও প্রকৃত দেশপ্রেমের প্রমাণ চায়। যা না থাকায় আজ জাতি অর্থনৈতিক-রাজনৈতিক-সামাজিক-শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও ধর্মীয়ভাবে দেউলিয়া হতে বসেছে।

ঢাকা/ইবিটাইমস

জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পররাষ্ট্রসহ ৭ মন্ত্রীর অপসারণ দাবি নতুনধারার

আপডেটের সময় ১১:০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২