ভিয়েনা ০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

বিএনপি সরকারের রাষ্ট্রীয় মদদে গ্রেনেট হামলা হয়েছিলো-মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • ৩৫ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর:  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন,‘শেখ হাসিনাকে হত্যা করতে বিএনপি-জামায়াতের জোট সরকারের রাষ্ট্রীয়  মদদে গ্রেনেট  হামলা হয়েছিলো। গ্রেনেট হামলার পরে গোয়েন্দা সংস্থার প্রধান খালেদা জিয়ার কাছে জড়িতেদের তালিকা প্রদান সহ গ্রেফতারের অনুমতি চাইতে গেলে তিনি তাদের নিরুৎসাহিত করেন।

সে দিন আহতরা ঢাকার বিভিন্ন  সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে গেলে বিএনপি সমর্থিত চিকিৎসকদের ইন্দনে চিকিৎসকরা হাসপাতাল থেকে দায়িত্ব ফেলে চলে যান। আর এতে আহতরা চিকিৎসা পান নি। পরে বিভিন্ন বেসরকারী হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হয়। শেখ হাসিনাকে হত্যার জন্য বিএনপি-জামায়াত  অনেকবার চেষ্টা করলেও আল্লাহর রহমানে তিনি বেঁচে যান। শেখ হাসিনার সরকারের কারনেই আজ দেশের সকল স্তরের দুর্নীতি বন্ধ  হয়েছে। বাংলাদেশকে দুর্নীতি মুক্ত রাখতে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। আর তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’।

রবিবার (২১ আগস্ট) দুপুরে নাজিরপুর উপজেলা আ’লীগের উদ্যোগে আয়োজিত ২১ অগাস্ট  গ্রেনেট হামলার প্রতিবাদে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমন্ডার শেখ আব্দুল লতিফের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নির্জন কান্তি বিশ্বাসের পরিচালনায় দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত ওই আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহআলম ফরাজী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  মাষ্টার মনিরুজ্জামান আতিয়ার, উপজেলা কৃষক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চেীধুরী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, স্বেচ্ছা সেবকলীগের উপজেলা সাধারন সম্পাদক মো. আল-আমীন খান প্রমুখ।

এ ছাড়া একই দিন সকালে জেলা আ’লীগ উদ্যোগে গ্রেনেট হামলায় নিহতদের স্মরনে দোয়া মাহফিল ও আলোচনা সভার  আয়োজন করা হয়। জেলা আ’লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি একেএমএ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাকিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক   মো. জিয়াউল হাসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ প্রমুখ।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি সরকারের রাষ্ট্রীয় মদদে গ্রেনেট হামলা হয়েছিলো-মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী

আপডেটের সময় ১০:৫০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২