ভিয়েনা ০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ভোলায় বিডিএস এর বিক্ষোভ ও কালো পতাকা মিছিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • ৩৭ সময় দেখুন

সিমা বেগম, ভোলা সদর প্রতিনিধিঃ চাল,ডাল,তৈল,গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যের দাম বৃদ্ধি ও লঞ্চ ভাড়া বৃদ্ধিসহ ৭ দফা দাবীতে ভোলায় বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করেছে ভোলা জেলার বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) সামাজিক সংগঠন‌।

শনিবার (২০ আগষ্ট) সকালে ভোলা শহরের কে জাহান মার্কেটের সামনে মানববন্ধন শেষে কালো পতাকা মিছিল করা হয়। বিডিএস সভাপতি সোলাইমান মামুন এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিডিএস এর প্রধান উপদেষ্টা দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি মোবাশ্বিরুল উল্লাহ্ চৌধুরী, আইনজীবী এডভোকেট আমিরুল ইসলাম বাছেদ, বিডিএস এর উপদেষ্টা কবির হোসেন, বিডিএস ভোলা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন সহ প্রমুখ।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, জিনিসপত্রের দাম যেভাবে দিনদিন বাড়ছে তাতে নিম্ন আয়ের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাহিরে চলে গেছে। জিনিসপত্রে দাম যে হাড়ে বেড়েছে তাতে পরিবার চালানো আমাদের জন্য কষ্টদায়ক‌। দেশের মানুষ আজ শান্তিতে নাই আয়ের সাথে ব্যয়ের হিসেব মিলাতে পারছে না সাধারণ মানুষ। অথচ আমাদের দেশের এক মন্ত্রী বলেন মানুষ আজ বেহেশতে আছে।

বক্তারা আরো বলেন, ভোলার মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম হলো লঞ্চ, সরকার হঠাৎ করে সেই লঞ্চের ভাড়া ও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা চাই সরকার এ হটকারি সিদ্ধান্ত পরিহার করে অনতিবিলম্বে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে সাধারন মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসুন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করে বাজারে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার দাবী জানান।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ভোলায় বিডিএস এর বিক্ষোভ ও কালো পতাকা মিছিল

আপডেটের সময় ০৩:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২