ভিয়েনা ০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লগু ঘূর্ণিঝড় ঘনীভূত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৭:০০ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • ৫৯ সময় দেখুন

বাংলাদেশের সমুধ্র উপকূলে জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেয়া হয়েছে এবং ৩ নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত,পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ন্যূনতম ঘূর্ণিঝড়  ঘনীভূত হয়েছে।

মাল্টিস্পেকট্রাল স্যাটেলাইট অ্যানিমেশন নিম্ন স্তরের সার্কুলেশন সেন্টার জুড়ে বাঁকা ব্যান্ডিংয়ের সাথে উল্লেখযোগ্য ঘূর্ণন দেখাচ্ছে। এটি বর্তমানে কলকাতা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার (১৯ আগস্ট) জানিয়েছে, উপকূলীয় ১৫টি জেলা এবং উপকূলের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। আর, নিম্নচাপ সৃষ্টি হওয়ায়, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

জেলাগুলো হলো; সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, “উত্তরপূর্ব বঙ্গোপসাগর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপটি, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর এবং ঘণীভূত হয়ে, শুক্রবার সকাল ৬টার দিকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব বঙ্গোপসাগরে এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।” “নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে;” জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর আরও বলেছে যে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার যা দমকা হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

কবির আহমেদ /ইবিটাইমস/ এম আর

জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লগু ঘূর্ণিঝড় ঘনীভূত

আপডেটের সময় ০৫:৩৭:০০ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২