ভিয়েনা ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে বই ও আলমারী বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
  • ৩৮ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে  মসজিদ পাঠাগার শক্তিশালীকরণ ও সম্প্রসারণ প্রকল্প ২০২১-২২ অর্থ বছরে ১১ টি নতুন পাঠাগারে বই, আলমারী ও ১২টি  উন্নত পাঠাগারে বই বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে এ বিতরণী সভার আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলার কৃপালপুর জামে মসজিদের সম্পাদক মোঃ শামীমুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মসজিদ পাঠাগারের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম প্রচার-প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডের প্রতিষ্ঠা করেন। ইসলামিক ফাউন্ডেশন এর মাধ্যমে দেশে ইসলাম প্রচার ও প্রসারের কাজ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ইসলামিক পুস্তক দিয়ে মসজিদ পাঠাগার প্রতিষ্ঠা করা হচ্ছে। এই পাঠাগারে মাধ্যমে এলাকার যুব সমাজকে ইসলামের পথে আনা সম্ভব। শুধু বই আলমারির মধ্যে রাখলেই চলবে না । এলাকার যুব সমাজকে ইসলামী বই পাঠের সুযোগ করে দিতে হবে। কারণ এই যুব সমাজ একদিন এই দেশের ভালো কাজের অংশীদার হবে।

আলোচনা শেষে প্রধান অতিথি ১১টি নতুন পাঠাগারে বই ও আলমারী এবং ১২ টি উন্নত পাঠাগারের বই, মসজিদ পাঠাগারের সভাপতি ও সম্পাদকের নিকট প্রদান করেন।

ঝিনাইদহ/ইবিটাইমস
জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে বই ও আলমারী বিতরণ

আপডেটের সময় ১২:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২