ভিয়েনা ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

ভোলা জেলায় মাধ্যমিকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান “লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ”

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
  • ৩৭ সময় দেখুন
লালমোহন (ভোলা) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ এ ভোলা জেলায় মাধ্যমিক স্কুল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ।
বৃহস্পতিবার সকালে জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতিস্বরুপ হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক ও লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন’র হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী।
এছাড়াও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেশণ ও জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগীতায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরুপ ক্রেস্ট ও সনদ পায় হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পাঁচ শিক্ষার্থী।
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেশণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ স্টাডিজ বিষয়ে জেলায় প্রথম স্থান অর্জন করে হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মোঃ শফিকুর রহমান ফারদিন এবং গণিত ও কম্পিউটার বিষয়ে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে দ্বাদশ শ্রেণির ছাত্রী আফরিন জাহান তানহা।
একইসাথে জাতীয় শিক্ষা সপ্তাহের নির্ধারিত বক্তৃতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয় একাদশ শ্রেণির ছাত্রী তাসিন জাহান। ইংরেজি রচনা ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয় অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিম হোসেন তানহা ও  বাংলা রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয় তানহা আলম মম।
জেলা শিক্ষা অফিসার মাধবচন্দ্র দাসের সভাপতিত্বে ও গবেষণা কর্মকর্তা মোঃ নুরে আলম সিদ্দিকির সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমোহন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সালাম সেন্টুসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
ভোলা/ইবিটাইমস
জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলা জেলায় মাধ্যমিকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান “লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ”

আপডেটের সময় ০৩:১৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২