ভিয়েনা ০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

লালমোহনে হাতে মেহেদি কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
  • ৫২ সময় দেখুন
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে মোসা. লিজা আক্তার (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের স্লূইজ এলাকার সর্দার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। কিশোরী লিজা ওই বাড়ির মো. মহিউদ্দিনের মেয়ে।
মৃত লিজার মা ঝর্না বেগম জানান, রাতের খাবারের পর হাতে মেহেদি দিয়ে ঘুমিয়ে পড়ে লিজা। এরপর আমরাও ঘুমিয়ে যাই। তবে সকালে উঠে ঘরের আড়ার সঙ্গে লিজাকে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এরপর আমার চিৎকারে পাশ^বর্তী ঘরের লোকজন এসে দড়ি কেটে লিজার মরদেহ নিচে নামায়।
ঝর্না বেগম আরও জানান, গত কয়েক মাস আগে নারায়নগঞ্জের এক ছেলের সঙ্গে লিজার বিয়ে হয়। বিয়ের পর লিজাকে ওই ছেলে সেখানে নিয়ে যায়। এরপর সে বাড়িতে বেড়াতে এসে আর স্বামীর কাছে যেতে রাজি হচ্ছে না। তবে কি কারণে লিজা গলায় ফাঁস দিয়েছে তা আমরা সঠিক বলতে পারছি না।
এব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ভোলা/ইবিটাইমস
জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে হাতে মেহেদি কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০১:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২