ভিয়েনা ০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

চাকরি থেকে অবসর অফিস সহকারীকে অশ্রুজলে বিদায় জানালেন শিক্ষক-শিক্ষার্থীরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
  • ৬১ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ৩৩ বছর অফিস সহকারী হিসেবে চাকরি করেছেন মো. আবু তাহের। তাঁর এই দীর্ঘ কর্মময় জীবন থেকে চলতি বছরের জুলাই মাসে অবসর গ্রহণ করেন তিনি। এত বছরের হাজার হাজার স্মৃতি মনে করে তার বিদায় বেলায় কেঁদেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ১৯৮৯ সালে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে যোগ দেন আবু তাহের। বৃহস্পতিবার সকালে তার অবসর উপলক্ষে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আবু তাহেরের বিদায় অনুষ্ঠানে তার সাথে কাটানো র্দীর্ঘ দিনের স্মৃতি মনে করে অনেক শিক্ষকই কেঁদেছেন। একজন অফিস সহকারীর বিদায়ে বিদ্যালয়টির শিক্ষকদের কান্নায় মুহুর্তেই আবেগঘন পরিবেশ তৈরি হয় অনুষ্ঠানস্থল। ‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়-তবু চলে যায়’ জীবনের এই কঠিন সত্যটি মেনেই তাই এক প্রকার বাধ্য হয়ে ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আবু তাহেরকে বিদায় জানান স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিদায় অনুষ্ঠানে লালমোহন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মো. হানিফ মাষ্টার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসলেহ উদ্দিন মিলন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান মাষ্টার, দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মো. হানিফ মেম্বার, ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিনসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চাকরি থেকে অবসর অফিস সহকারীকে অশ্রুজলে বিদায় জানালেন শিক্ষক-শিক্ষার্থীরা

আপডেটের সময় ০১:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২