ভিয়েনা ০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

জোয়ারে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরীঘাট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • ৪৬ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধিঃ জোয়ারে ভোলার ইলিশা ঘাট তলিয়ে যাওয়ায় ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বুধবার দুপুর ১২ টা থেকে ফেরী চলাচল বন্ধ রয়েছে। দুর্যোগপূর্ন আবহাওয়া এবং ঘাট তলিয়ে যাওয়ায় ফেরী বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। নিচু স্থানে ঘাট নির্মানের কারনে এ অবস্থারর সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করছেন যাত্রী ও শ্রমিকরা। ফেরী চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ভোলার সাথে দেশে দক্ষিন পশ্চিমাঞ্চলের যোগাযোগের সহজ মাধ্যম ভোলা-লক্ষীপুর। এ রুটে ৪ টি ফেরী চলাচল করছে। মঙ্গলবার ও বুধবার মেঘনার পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ায় ঘাট তলিয়ে গেছে। বুধবার মেঘনার পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়।

ট্রাক চালকরা জানান, ঘন্টার পর ঘন্টা ঘাটে বসে থেকেও গন্তব্যে যেতে পারছেন না তারা। কখন যেতে পারবেন তাও জানা নেই তাদের।

বিআইডব্লিটিসির মেরিন অফিসার মোঃ আল আমিন বলেন, ঘাটটি তলিয়ে যাওয়ায় ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে। তাছাড়া অতি জোয়ারে ঘাটের রেম সরে গেছে। বিষয়টি বিআইডব্লিটিএ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ ব্যাপারে বিআইডব্লটিএ সহকারি পরিচালক মোঃ শহিদুল ইসলাম বলেন, জোয়ারে পানি নেমে গেলে ভাটা শুরু হলে ঘাটটি মেরামত করা হবে।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জোয়ারে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরীঘাট

আপডেটের সময় ১২:২৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২