ভিয়েনা ০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

বঙ্গবন্ধুর রাজনৈতিক অনুপ্রেরনা যোগিয়েছেন বঙ্গমাতা -ভোলায় তোফায়েল আহমেদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
  • ৩৭ সময় দেখুন
সিমা বেগম,ভোলা সদর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক বানিজ্য মন্ত্রী ভোলাঃ-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী,বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব তার কোন তুলনা হয়না। বঙ্গমাতা বঙ্গবন্ধুকে সহযোগীতা অনুপ্রেরনা না যোগাতেন তাহলে বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীনতায় ভূমিকা রাখা সম্ভব হতোনা।
সোমবার (৮ আগস্ট) দুপুরে ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তোফায়েল আহমেদ একথা বলেন । তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর রাজনৈতিক অনুপ্রেরনা যোগিয়েছেন বঙ্গমাতা। ১৯৬৯ সালে যখন বঙ্গবন্ধু জেলে তখন বঙ্গমাতার সাথে পরামর্শ নিয়ে আমরা রাজজৈনিক কর্মসূচী পালন করে থাকি। বঙ্গমাতা আমাদের ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানের খরচ দিতেন। ৩ মাসের ছাত্রলীগের অফিস ভাড়া দিতে পারিনি। বঙ্গমাতা সেই ভাড়া পরিশধ করতে সহযোগিতা করেছেন বলে জানান।
এসময় তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু যখন জেল খানায় তখন বঙ্গমাতা তাকে খাতা দিয়ে আসতেন। আজ জেল খানায় বঙ্গবন্ধুকে দিয়ে আসা খাতায় বঙ্গবন্ধু বই লিখেছেন। সেই বই দুটি হলো অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারে রোজনামচা। বঙ্গমাতার আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত বাঙ্গালী নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানান।
তিনি বলেন,১৯৬৬ সনে ৬ দফা আন্দোলনে জনসমর্থন আদায় ও জনগণকে উদ্বুদ্ধ করতে লিফলেট হাতে রাস্তায় নেমেছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব।তাঁর নিজের অলঙ্কার বিক্রি করে সংগঠনের প্রয়োজনীয় চাহিদা মিটিয়েছিলেন তিনি। তাঁর এ আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত বাঙ্গালী নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মঈনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুছ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক আরজু, সেচ্ছাসেবক লীগ, ছাত্র-লীগ,কৃষক লীগ, তাতী লীগ, যুব-লীগ,বিভিন্ন ইউনিয়নের সভাপতি,সাধারণ সম্পাদক, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মোনাজাত শেষে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরন করেন তোফায়েল আহমেদ।
ভোলা/ইবিটাইমস
জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বঙ্গবন্ধুর রাজনৈতিক অনুপ্রেরনা যোগিয়েছেন বঙ্গমাতা -ভোলায় তোফায়েল আহমেদ

আপডেটের সময় ০৩:৩৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২