ভিয়েনা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

গরমে সাঁতার কাটতে গিয়ে যুক্তরাজ্যে ১৩ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
  • ৪০ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: প্রচণ্ড গরমের কারণে সাঁতার কাটতে গিয়ে যুক্তরাজ্যে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার থেকে ১৭ বছরের কম বয়সী অন্তত চারজন পানিতে ডুবে মারা গেছেন। রোববার ১৩ বছর বয়সী রবার্ট হ্যাটারসলি নামে একজনের মৃত্য হয়েছে। রবার্ট নর্থম্বারল্যান্ডের ওভিংহামের কাছে টাইন নদীতে ডুবে গিয়েছিল।

পশ্চিম লন্ডনে ১৪ বছর বয়সী এক কিশোর পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার থেকে পানিতে ডুবে ১৬ বছর আরও দুই কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার বার্কশায়ারের মেডেনহেডের কাছে ব্রে লেকে শন নরবার্ট আনিয়ানউউ নামে একজনের মৃত্যু হয়েছে।

রয়্যাল লাইফ সেভিং সোসাইটি (আরএলএসএস) ইউকে-এর সদস্যপদ ও ফিল্ড অপারেশনের সিনিয়র প্রধান ম্যাট ক্রক্সাল সতর্ক করে বলেছেন, আমাদের এখন যে বিষয়ে সচেতন হওয়া দরকার তা হলো স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে কিছু স্কুলে ইতোমধ্যেই ছুটি শুরু হয়ে গেছে। ইংল্যান্ডে এই সময়ে স্কুলগুলোতে ছুটি শুরু হচ্ছে বা হবে।

সংস্থাটি কোনো ব্যক্তির তত্ত্বাবধানে সাঁতার কাটতে উত্সাহিত করে এবং যদি তা সম্ভব না হয় তবে ঠান্ডা জলের শক এড়াতে ধীরে ধীরে জলে প্রবেশ করতে পরামর্শ দিয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গরমে সাঁতার কাটতে গিয়ে যুক্তরাজ্যে ১৩ জনের মৃত্যু

আপডেটের সময় ০৭:০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২